হাসাউরা গ্রামে আনারস চাষ সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণে করণীয় বিষয়ক কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সমরপ্রসারণ অধিদপ্তরের এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে।
আজ সোমবার দুপুর ১২.৩০ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মতিউর রহমান খান, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, জাহাঙ্গীর আলম, আকরাম উদ্দিন, কর্ণ বাবু দাস, কৃষক জাহাঙ্গীর, চাঁন মিয়া, শামসুদ্দিন, তৃষ্ণা আক্তার রোশনা।
এ সময় বক্তারা বলেন হাসাউরার আনারস চাষের জন্য চাষীদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে আরো সমৃদ্ধ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার এই ঐতিহ্যকে উন্নত করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আনারস চাষ পাহড়ের উচুঁ জায়গায় আরো বেশি করে চাষ করা যায়। দেশে হাসাউরার আনারস স্বতন্ত্র। এর জন্য বিশেষ প্রকল্প নেওয়ার কথা বলা হয়। সভায় হাসাউরা গ্রামের কৃষক কৃষাণী উপস্হিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: 

















