০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। কোনো শিশু যেন শিক্ষা, পুষ্টি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের মতামত, প্রতিভা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও মানবিক পরিবেশ গড়ে তুলতে সরকার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, পুলিশ সুপার এ. বি. এম জাকির হোসেন, পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা, শিশুদের অধিকার সংরক্ষণ এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়। এ সময় শিশুদের অধিকার রক্ষা ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৪:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬