০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম: শাকিলা রহমান

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, আমি নিজেকে ভালোবাসব, আমি নিজের যতœ নেব, আমি আমার মা-বাবাকে ভালোবাসব, আমি আমার শিক্ষককে শ্রদ্ধা করব, আমি আমার দেশকে ভালোবাসব।

আজকে যারা শিশু তারাই তো আগামী দিনের শিক্ষক হবেন, বিজ্ঞানী হবেন, ডাক্তার হবেন, প্রকৌশলী হবেন, দক্ষ প্রশাসক হবেন, বিভিন্ন নেতৃত্ব স্থানীয় পদে তারা অধিষ্ঠিত হবেন।

তাই শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। আজ সকাল ১০ টায় জেলা শিশু একাডেমির হল রুমে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে সমাপনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি শিশুরই অধিকার রয়েছে শিক্ষার, তার স্বাস্থ্যের, তার পুষ্টির, তার খেলাধুলার এবং তার আনন্দময় শৈশবের।

কোনো শিশু যাতে কোনো বর্বরতা, বৈষম্য বা নিষ্ঠুরতার শিকার না হয়, আমাদের প্রত্যেকেরই সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত হওয়া প্রথম নিশ্চিত হতে হবে পরিবার থেকে। পরিবারে যদি পারিবারিক প্রশান্তি থাকে, তবে সেই পরিবারের শিশুটি ভালো হতে বাধ্য। পারিবারিক বন্ধন যদি শক্তিশালী হয়, সেই শিশুরা পরিবারকে ওন করে, কনফিডেন্ট হয়, অনেক হ্যাপি হয় এবং তারা ফ্লরিশ করে।

অন্যদিকে পারিবারিক বন্ধন দুর্বল হলে তারা আনহ্যাপি হয়, ইনসিকিউরিটিতে ভোগে এবং অনিরাপদ বোধ করে। তাই পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যাতে পারিবারিক প্রশান্তি বজায় থাকে এবং সঠিক শিক্ষা ও নৈতিক শিক্ষা শিশুদেরকে দেওয়া যায়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে এপি ইয়ূথ ফোরামের সভাপতি আরশাদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এজেএম রেজাউল করিম,সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একে আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হিমাদ্রি মিস্ত্রী, জাতীয় মহিলা সংস্থার জেলা মোতাছেম বিল্লাহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি সুনামগঞ্জের পক্ষে তিতুস হাঁচ্ছা, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জের পক্ষে পূরবী রায় প্রমুখ । আলোচনা শেষে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১৮ জন শিক্ষক -শিক্ষক কর্মচারীর বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত

নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম: শাকিলা রহমান

আপডেট সময় : ০৪:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬