০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ এমপি কামরুলের

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
আজ ‎রোববার (১১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেন তিনি।

‎তিনি আরও বলেন, আমাদের সুনামগঞ্জের শত বছরের ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের। এই দ্বারাবাহিকতা আমাদের ধরে রেখে দুর্গোৎসব উদ্‌যাপন করতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া পূজাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

‎সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ্ব মো: শফিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, পূজা উদ্‌যাপন পরিষদের জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি পীযূষ কান্তি তালুকদার, মাও: আলতাফুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল বাতেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসা, জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সায়েম খান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, বীরমুক্তি যোদ্ধা মো: আ: কাদির ও শ্রীকান্ত তালুকদার, ভীমখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‎রফিকুল ইসলাম, এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের একাংশ সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ ও অপরাংশের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

‎এর পূর্বে, জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের পরিকল্পনায় ও বাস্তবায়নে, শিশু সন্তানের মা’য়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

জামালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ এমপি কামরুলের

আপডেট সময় : ০৭:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬