০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, হাসপাতালে ঢুকে আহত যুবকের ওপর হামলা-ভাঙচুর; ক্ষতি ৪ লাখ টাকা

সুনামগঞ্জের দিরাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জীবু চৌধুরী (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের ওপর ফের হামলা ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধায় ৭ টায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিকাল ৪ টায় সাকিতপুর গ্রামের মোক্তার চৌধুরীর মালিকানাধীন বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান তার ভাতিজা রাজা মিয়ার ছেলে জীবু চৌধুরী। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর মিয়া বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জীবু চৌধুরী গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত জাহাঙ্গীরের ভাই আনহার সরদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে চিকিৎসাধীন জীবুর ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা জরুরি বিভাগে ভাঙচুর চালায়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার বলেন, চিকিৎসাধীন রোগীর ওপর হাসপাতালের ভেতরে ঢুকে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলায় আমাদের জরুরি বিভাগের ইসিজি মেশিন, ওজন মাপার যন্ত্র, পানির কলসহ বেশ কিছু সরকারি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দেব।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাঁশ কাটা নিয়ে মারামারির জেরে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গুরুতর আহত জীবু চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে জমকালো আয়োজনে নাবিলা ইলেক্ট্রনিক্সের উদ্বোধন

দিরাইয়ে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, হাসপাতালে ঢুকে আহত যুবকের ওপর হামলা-ভাঙচুর; ক্ষতি ৪ লাখ টাকা

আপডেট সময় : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬