জমকালো আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘নাবিলা ইলেক্ট্রনিক্স’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় ফিতা কেটে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার। এ সময় জগন্নাথপুর জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুরা ওয়ালটন শোরুমের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জহুর ইংরেজী ইনস্টিটিউট স্বত্তাধিকারী জহুর আলী, পপুলার ইলেকট্রনিক্স ৩ এর পরিচালক রুপা মিয়া, রানীগঞ্জ সিএনজি স্টান্ডের ম্যানেজার মতিন মিয়া, সাংবাদিক হুমায়ুন কবির, হিফজুর তালুকদার জিয়া, গোলাম সারোয়ার, হুমায়ুন কবির ফরিদী, মো. সুজন মিয়া, মাহবুবুর রহমান, রুম্মান আহমদ, কুশিয়ারা টেকনোলজির মালিক ফাহিম আহমদ, স্টার লিংক ওয়াইফাইয়ে আল আমিন সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন। এর আগে মিলাদ ও দোয়া পরিচালন করেন আছাবুনেছা জামে মসজিদের পেশা ইমাম মাওলানা ইসমাইল খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান এবং নাবিলা ইলেক্ট্রনিক্সের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত ইলেক্ট্রনিক্স পণ্য সরবরাহের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্যের প্রয়োজনীয়তা রয়েছে। এ চাহিদাকে সামনে রেখে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নাবিলা ইলেক্ট্রনিক্সের যাত্রা স্থানীয় ক্রেতাদের জন্য নতুন একটি সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠান শুধু পণ্য কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং ক্রেতাদের চাহিদা পূরণেও ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও গ্রাহকসেবার মান বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। পণ্যের মান, সঠিক মূল্য, ভালো ব্যবহার এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা গেলে একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে। নাবিলা ইলেক্ট্রনিক্সও এসব বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 

















