০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের নিয়ে ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) এর আয়োজনে বাস্তবায়িত ‘স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক শিক্ষা’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নোরেক)’-এর অর্থায়নে ‘মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য ফলো-আপ ওরিয়েন্টেশন পরিচালনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা, সুনামগঞ্জের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. ফজলুল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও আরএমও ডা. হাসিবুল নাসিম সোহান।

এ ছাড়া প্রকল্পের আওতায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করে দেশে ফেরা মেডিকেল অফিসার ডা. তানিয়া আক্তার এবং ইরা, সুনামগঞ্জের জনস্বাস্থ্য কর্মকর্তা সাফিনা তুস সাবিহা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য ও পুষ্টি খাতে নেপাল ও বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন সাধন করা। কর্মশালায় ৩০ জন মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি গর্ভবতী মা, স্তন্যদানকারী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তাঁদের প্রয়োজনীয় শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক সুহেনা আক্তার বলেন, আমরা আজ অনেক কিছু শিখেছি। এ ধরনের কর্মশালার আয়োজন করার জন্য আমরা ইরা সংস্থাকে ধন্যবাদ জানাই।

টেগ :
জনপ্রিয় পোস্ট

বিজিবি’র পৃথক অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা

আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬