১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনে বিদায় দেবী দুর্গার

সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুনামগঞ্জে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে জেলার ৪৪৪টি পূজামণ্ডপে পূজা-অর্চনা, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

দেবী দুর্গাকে বিদায় জানাতে বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ছিল শেষ দিনের নানা আনুষ্ঠানিকতা। সকালে দশমী পূজা ও পুষ্পাঞ্জলি শেষে ভক্তরা সিঁদুর খেলায় অংশ নেন। পরে নির্ধারিত সময়ে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে প্রতিমা নিরঞ্জনের শুভক্ষণ শুরু হয়।

সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা সুরমা নদীর রিয়ারভিউ এলাকা দিয়ে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জগন্নাথ আখড়া থেকে কুশিয়ারা নদীর খেয়াঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। উপজেলার নলজুর ও বরাঙ্গ নদীসহ বিভিন্ন নির্ধারিত স্থানেও প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। জেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে।

সুনামগঞ্জের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত হৃদয়ানন্দ মহারাজ বলেন, ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এবার শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভক্তদের পূজা-অর্চনা ও সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলায় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে। প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা শেষ হয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনে বিদায় দেবী দুর্গার

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনে বিদায় দেবী দুর্গার

আপডেট সময় : ১০:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬