১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২নং ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমেরিকা প্রবাসী কাজলনূর চৌধুরী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক কাজলনূর চৌধুরী।

জানা গেছে, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এলাকার সাধারণ মানুষ, মুরুব্বি ও যুব সমাজের সাথে মতবিনিময় করছেন।

কাজলনূর চৌধুরী একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনের মাননীয় সংসদ সদস্য নাছির চৌধুরীর নির্বাচনে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২নং ভাটিপাড়া ইউনিয়নে বিপুল ভোটে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপি প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকলেও তিনি সবসময় নিজ এলাকার মানুষের খোঁজ-খবর রাখেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছেন।

এ বিষয়ে কাজলনূর চৌধুরী বলেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি। ২নং ভাটিপাড়া ইউনিয়নের মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাব।

টেগ :
জনপ্রিয় পোস্ট

২নং ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমেরিকা প্রবাসী কাজলনূর চৌধুরী

২নং ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমেরিকা প্রবাসী কাজলনূর চৌধুরী

আপডেট সময় : ১০:৪৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬