১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নাশকতা ও উসকানিমূলক স্লোগানের ও রাষ্ট্রবিরোধী কাজের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকা‌লে সিলেট-সুনামগঞ্জ সড়কে দক্ষিণ খুরমা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদ‌ক্ষিণ শে‌ষে বোকাভাঙ্গা পয়েন্টে আয়োজিত পথসভায় নেতাকর্মীরা বক্তব্য রা‌খেন।

খুরমা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব‌্য দেন খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আসরাফুল ইসলাম, খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ খালিক, ইউনিয়ন যুবদলের সভাপতি হিরা মিয়া, ছাতক উপজেলা যুবদলের নেতা আসিকুর রহমান ইমন ও ফকির আল-আমিন।

এসময় উপস্থিত ছিলেন খুরমা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা আনাছ আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, উপজেলা ছাত্রদলের নেতা কামরান হোসেন ও জাকির হোসাইন লাহিন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী রিয়াদ, তানভির আহমদ ও মারুফ আহমদ,খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল ইসলাম মিলাদ, ইউনিয়ন যুবদলের নেতা ওলিউর রহমান, শরিফ আহমদ, আব্দুল্লাহ, সফিক উদ্দিন ও জুয়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান জানান।

এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় ঝটিকা মিছিলের আয়োজন করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ। মিছিলে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগানে এলাকাবাসী ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সংঙ্গবদ্ধ হয়ে তাদের দাওয়া করলে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল হতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়ের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের আব্বাস আলী ছেলে সুমন আহম্মেদ (২৬) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬