ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। যদিও এতে সফলতা খুবই সামান্য বলা যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা যায় রাশিয়া।

তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে দুদিনের সফরে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন।
তার এই সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার 
















