
নিজস্ব প্রতিবেদন :
বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সুনীল নারাইন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অভসর নিলেও আপাতত লিগ ক্রিকেট খেলবেন নারাইন। অর্থাৎ, আইপিএলে কলকাতার হয়ে হয়তো আগামী দিনেও খেলতে দেখা যাবে তাঁকে।
৩৫ বছরের এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৬টি টেস্ট, ৬৫টি এক দিনের ম্যাচ ও ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ২১টি, এক দিনের ম্যাচে ৯২টি ও টি-টোয়েন্টিতে ৪৭টি অর্থাৎ, মোট ১৬০টি উইকেট নিয়েছেন তিনি।
বাইট / হালিম / সুনামগঞ্জ
স্টাফ রিপোর্টার 






















