০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাছনরাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, খলিলুর রহমান, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্ত্বরঞ্জন তালুকদার, লেখক সুকেন্দ সেন, কুমার সৌরভসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরা।

আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর কণ্ঠে কবিতা আবৃত্তি উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। কবিতার ছন্দ, শব্দ ও আবেগঘন পরিবেশনায় মিলনায়তনে তৈরি হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।

এ ধরনের আয়োজন সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও আবৃত্তিচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬