দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার। গত ১৫ নভেম্বর (২০২৬) পত্রিকাটির সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত এক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
নতুন এই দায়িত্ব পাওয়ায় গত ১৫ নভেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সেমিনার হলে তাকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, সময় টিভি প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, ৭১ টিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ, এনটিভি (ইউরোপ) প্রতিনিধি লুৎফুর রহমান, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক কে জি মানব, মিজানুর রহমান, ফরিদ মিয়া, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর, এরশাদুল হক ও আলী জাহান প্রমুখ।
উল্লেখ্য, সেলিম আহমেদ তালুকদার বর্তমানে দৈনিক সুনামগঞ্জের সময়-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের জনদুর্ভোগ, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সুনামের সাথে কাজ করে আসছেন। এর আগে তিনি ২০০৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়াও দিগন্ত টেলিভিশন ও দীপ্ত টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
অনুভূতি প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার বলেন, “আমাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পত্রিকা কর্তৃপক্ষ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
পাশাপাশি তিনি দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, মফস্বল সম্পাদক নেছার আহমেদ, বিজ্ঞাপন বিভাগের প্রধান মিজানুর রহমান ও মানবসম্পদ (এইচআর) বিভাগসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: 


















