০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কম সময়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের বোরো ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নের মোট ৮০ জন নির্বাচিত কৃষক আধুনিক ও জলবায়ু সহনশীল বোরো ধান চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের কার্যক্রম শেষ হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় এনরিচ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হয়।

প্রশিক্ষণের চতুর্থ ব্যাচে পাথারিয়া ইউনিয়নের হাসারচর ও নতুন জাহানপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। এর আগে তিনটি ব্যাচের প্রশিক্ষণসহ শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নের সর্বমোট ৮০ জন কৃষক এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসেড হবিগঞ্জের বাস্তবায়নাধীন এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। তিনি আগাম জাতের বোরো ধান চাষের পরিকল্পনা থেকে শুরু করে ফসল উৎপাদনের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেন।

এর মধ্যে ছিল উপযোগী জাত নির্বাচন, বীজ শোধন ও অঙ্কুরোদ্গম, বীজতলা তৈরি, জমি প্রস্তুত, চারা রোপণ, সার ও পানি ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণ, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি।

প্রশিক্ষক কৃষকদের উদ্দেশ্যে বলেন, সঠিক সময়ে উপযোগী জাত নির্বাচন, উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আগাম জাতের বোরো ধানের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আধুনিক কৃষিপদ্ধতি গ্রহণে উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে এনরিচ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধরসহ হাসারচর ও নতুন জাহানপুর গ্রামের নির্বাচিত কৃষকরা উপস্থিত ছিলেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

শান্তিগঞ্জে আগাম জাতের বোরো ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬