০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টায় ধর্মপাশা থানার কাজীরগাঁও খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মোফাখখারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে গ্রেফতারকৃত আসামি মো. আসাদ উল্লাহ (৪৬), পিতা-মোঃ শহীদ মিয়া, সাং-ভাটিলালপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ। এবং মাহবুব আলম (২৮), পিতা-হানিফ ভূইয়া, সাং-ভাটিলালপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ বাসিন্দা।

আসামিদের নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশসুত্রে জানিয়েছে, মাদক, জুয়া এবং গ্রেফতারি পরোয়ানা তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় ধর্মপাশা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মপাশায় ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

ধর্মপাশায় ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬