০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ, যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগার আলী।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এ কে এম সামসুল হক এর সঞ্চালনায়

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম, সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রব, উপজেলা বিএনপিরআহবাক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সংবাদকর্মী তোফাজ্জল ইসলাম, সমাজকর্মী মো:নূরুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
আলোচনা সভায় আত্মকর্মীদের মধ্যে বক্তব্য দেন কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিম মেহজাবিন, আকিল মিয়া ও মহসিন মিয়া। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কীভাবে নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হয়েছেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের একপর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ, ২৭ জন যুবকের মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টেগ :

দোয়ারাবাজারে বদলিজনিত কারণে বিদায়ী ইউএনওকে নাগরিক সংবর্ধনা

জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ

আপডেট সময় : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬