এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট আইডিয়াল ভিশন কলেজ। শতভাগ পাসের সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
কলেজটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন প্রত্যান্ত এলাকার জালালপুরে অবস্থান।
এ কলেজ থেকে এবার মানবিক শাখা থেকে ৩ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন মোট ৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই পাশ করেছে।
শনিবার(৩১ অক্টোবর) প্রকাশিত সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে এ তথ্য জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়,এ বছর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে চারজনের মধ্যে জিপিএ ৪.৫৮, ৪.৫০, দুইজন ৪.১৭, অপর দিকে মানবিক বিভাগের তিন শিক্ষার্থীর জিপিএ ৩.৫৮, ৩.৩৩ ও ২.৩৩পেয়েছে।
কলেজটি থেকে জিপিএ ৫ অর্জন করতে না পারলেও প্রথম ব্যাচেই এমন ফলাফলে কলেজটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আগামী দিন গুলোতে আর ভাল ফলাফল করে এলাকার সুনাম বৃদ্ধি করবে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী হুরে জান্নাত হিরামনি বলেন,জিপিএ ৫ না পেলেও ৪.৫০ পেয়ে কলেজের প্রথম ব্যাচেই উত্তীর্ণ হয়েছি। এই সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আমাদের সবোচ্ছ চেষ্টা ছিলো।
শিক্ষার্থীর অভিভাবক মাওলানা তাজুল ইসলাম বলেন,শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের কারণেই এ সাফল্য। আগামীতে কলেজটি আরও ভাল ফলাফল অর্জন করবে বলে আমি আশা করছি।
আইডিয়াল ভিশন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম জানিয়েছেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রার শুরুতেই প্রথম ব্যাচেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া অনেক বড় সাফল্য যা আগামী দিন গুলো আমাদের ও অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ভাল ফলাফলের আশা জাগিয়ে তুলবে।
আইডিয়াল ভিশন কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য কামরুল ইসলাম জানিয়েছেন,প্রত্যান্ত ও অবহেলিত এলাকার কলেজটি প্রতিষ্ঠিত করা হয়েছে যে সকল শিক্ষার্থীরা দুরের কলেজে গিয়ে পড়াশোনা করতে পারেনা যোগাযোগ ও অর্থ সংকটের কারনে তাদের সুবিধার্থে। সবোচ্ছ চেষ্টা করছি শিক্ষার্থীদের ভাল ফলাফল করার জন্য। আশা করছি আগামীতে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে পাশাপাশি ভাল ফলাফল করবে।
তাহিরপুর প্রতিনিধি: মেহেদী হাসান ভূঁইয়া 


















