দিরাই উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টিপুর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পংকজ দাস,রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমদ,উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুজাউল হক, বকুল চৌধুরী,ফয়সল সরদার,জেলা তরুন দলের আহবায়ক আবুল ফজল আকাশ সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল কাদির।
উল্লেখ্য, মঈন উদ্দিন চৌধুরী মাসুক হার্টের সমস্যা জনিত কারণে বর্তমানে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু আরোগ্য কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার ও দলীয় নেতৃবৃন্দ।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 

















