০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে ৫৫টি পূজামণ্ডপে ৩৩৪ জন আনসার- ভিডিপি সদস্যের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপে মোতায়েন যোগ্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) উপজেলা আনসার ভিডিপি’র আয়োজনে দুপুর ১২ ঘটিকায় উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত প্যারেডে সভাপতির আসন গ্রহণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিল্পী রানী মোদক। বিশেষ অতিথি ছিলেন জামানগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বন্দে আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ। ব্রিফিং প্যারেডে জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরীর প্রদীপ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রবেশ সরকার, উপজেলা আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ আশরাফুল ইসলাম সহ জামালগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মনোনীত সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং আনসার ও ভিডিপির ৩৩৪ জন সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পূজামণ্ডপে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন, নির্ধারিত ডিউটি রোস্টার অনুসরণ, প্রতিমা ও মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল রাখা এবং নারী, শিশু ও বয়স্ক দর্শনার্থীদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মণ্ডপে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে নিজ উদ্যোগে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া দায়িত্ব পালনকালে কোনো প্রকার অবহেলা, শৈথিল্য, অননুমোদিতভাবে কর্মস্থল ত্যাগ, দায়িত্বে অনুপস্থিতি, অসদাচরণ কিংবা দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সকল ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন, গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ব্রিফিং প্যারেডে উপস্থিত সদস্য-সদস্যাদের জানানো হয় যে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার ও প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যাতে পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিরা নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। জামালগঞ্জ উপজেলার সকল পূজামণ্ডপে নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

জামালগঞ্জে ৫৫টি পূজামণ্ডপে ৩৩৪ জন আনসার- ভিডিপি সদস্যের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬