০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় শহরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনূর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, রেজাউল করিম, নাদির আহমদ, আকবর আলী, ফারুক আহমেদ লিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, একজন ফ্যাসিস্ট ঠিকাদার সংসদ সদস্য নুরুল ইসলাম নূরুলকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। একজন জনপ্রতিনিধিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সংসদ সদস্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে এইচএসসিতে পাশের হার ৪৭.০৫%, আলিমে ৫০.৯৯%

এমপি নুরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৬:১১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬