০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

তাহিরপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে মাছ চাষীরা দিশেহারা।শুক্রবার (৩০ অক্টোবর)ভোর রাতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকসা গ্রামে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া, মুক্তার হোসেন ও মানিক মিয়া। তারা চার বন্ধু মিলে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এবং সফল উদ্যোক্তা হবার আশায় নিজেদের জমানো টাকা ও ঋণের টাকা বিনিয়োগ করে এলাকার একটি পুকরে মাছ চাষ করে স্বপ্ন দেখেছিলেন।

কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় সর্বস্ব হারিয়ে এখন দিশাহারা তারা। সকালে পাঙ্গাশ,মাগুর ও গুলশাসহ সব মাছ মরে ভেসে ওঠেছে। এছাড়া কাকড়াসহ অন্যান্য জলজ প্রানী মরে ভেসে ওঠেছে।এবিএম বখতিয়ার, তৌহিদুল মিয়া,মুক্তার হোসেন ও মানিক মিয়া জানান,সকালে খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে উঠেছে পুকুরে।

এতে করে ১০ লাখ টাকার ক্ষতি হবে। পানিতে বিষের গন্ধ পাওয়া গেছে। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগকারীদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান,পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার ঘটনাটি খুবই হৃদয় বিধায়ক।

এই কাজটি যে বা যারা করেছে তা কোনো ভাবেই কাম্য নয়।তাহিরপুর থানার ওসি মোঃ ফারুক আহমেদ জানিয়েছেন,মাছ নিধনের ঘটনায় খামারিদের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

তাহিরপুরে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬