১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মধ্যনগর উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজিত আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখা এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া-র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর সদর ইউনিয়ন যুবদল সভাপতি মো. ইমরান মিয়া, মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম শিপলু এবং মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শেফুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফ তালুকদার, শহিদ মিয়া, ছাদেক মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি জিলানী তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে আগামীকাল উদ্বোধন হচ্ছে বনফুল এন্ড কোং

মধ্যনগরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ১০:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬