সোহেল মিয়া:
সুনামগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে সর্বাধিক প্রচারিত সরকার নিবন্ধিত শিশু কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা জেলার ১২ টি উপজেলায় ১৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে পরীক্ষা চলে ১১:২০ পর্যন্ত। ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় জেলার ১২ টি উপজেলায় মোট ১৭ টি কেন্দ্রে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭ হাজারের অধিক শিক্ষার্থী বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করে।
এসময় পরীক্ষার্থী, অতিথি, অভিভাবক ও সুধীদের উষ্ণ স্বাগত জানান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফোরামের পৃষ্ঠপোষক, উপজেলা পৃষ্ঠপোষক ও পরিচালক পরিচালকরা।
এসময় ওইসব উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সচেতন অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কিশোরকন্ঠের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এই মেধাবৃত্তি প্রতিবছর আয়োজন করা হোক। এতে মেধা বিকাশের দ্বার উন্মোচিত হবে।
অন্যদিকে, ঐতিহ্যবাহী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় শিক্ষার্থীরাও উৎফুল্ল ও আনন্দিত। শিক্ষার্থীদের দাবি প্রতিবছর যেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের এমন উদ্যোগ অব্যাহত থাকে।
কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জের পরিচালক ফারহান শাহরিয়ার ফাহিম বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রতিবছর জেলার ১২ টি উপজেলার কেন্দ্রগুলোতে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। জেলার কয়েক হাজার শিক্ষার্থী উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই পরিক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবক আর শিক্ষকদের প্রচেষ্ঠায় তা সফলতা অর্জন করে আসছে। আমরা আশাকরি শীগ্রই শিক্ষার্থীদের হাতে তাদের কাংখিত ফলাফল তুলে দিতে পারব।
স্টাফ রিপোর্টার: 


















