০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ইসলামী এডুকেশন সোসাইটির জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দোয়ারাবাজার উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী এডুকেশন সোসাইটি জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।

শনিবার (৩১ অক্টোবর) ইসলামী এডুকেশন সোসাইটি, ঢাকার উদ্যোগে উপজেলার দুটি কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসা ও দারুল হেরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে পরীক্ষা চলে।

উপজেলার অর্ধশতাধিক স্কুল ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্র দুটির আশপাশের এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সমাজসেবক ডা. হারুন অর রশীদ, মাওলানা দেলোয়ার হোসাইন, বড়খাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম ভূইয়া, কেন্দ্র সচিব ও বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান,, বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার সভাপতি আজহারুল ইসলাম এবং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহারুল ইসলাম।

এসময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষমাণ অভিভাবকরা জানান, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্র সচিব মাওলানা আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে এইচএসসিতে পাশের হার ৪৭.০৫%, আলিমে ৫০.৯৯%

দোয়ারাবাজারে ইসলামী এডুকেশন সোসাইটির জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬