০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর ও জলাভূমি সংরক্ষণে মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা

মধ্যনগরে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (কৃষি, পানি ও পরিবেশ), (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।

কর্মশালায় ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। হাওরের প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার আইন প্রণয়ন করেছে। এ আইন বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, কৃষকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এর বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও রায়হান উদ্দিন সোহেল।

বক্তারা হাওরের প্রাকৃতিক পরিবেশ, মাছ, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন আইন বাস্তবায়ন এবং স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

হাওর ও জলাভূমি সংরক্ষণে মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা

হাওর ও জলাভূমি সংরক্ষণে মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা

আপডেট সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬