০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা জেলা যুবদলের

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং মো. মোমিনুল হক কালার চান।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন যুবদলের নেতাকর্মীরা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
সমাবেশ থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র, সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন যুবদলের নেতাকর্মীরা।
টেগ :
জনপ্রিয় পোস্ট

হাওর ও জলাভূমি সংরক্ষণে মধ্যনগরে সচেতনতামূলক কর্মশালা

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা জেলা যুবদলের

আপডেট সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬