শান্তিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬-এর আওতায় ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারসংলগ্ন কর্মসংস্থান ব্যাংকের কার্যালয়ে ব্যাংকটির শান্তিগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
কর্মসংস্থান ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক রৌশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখিলেশ তালুকদার রাজু, কৃষি ব্যাংক ডুংরিয়া শাখার ব্যবস্থাপক রবীন্দ্র কুমার দাশ এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন। এ সময় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আটজন উদ্যোক্তার মধ্যে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক রৌশন আরা বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঋণ বিতরণের এ নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের সুযোগ পাবেন।
শান্তিগঞ্জ অফিস: 


















