০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কান্ট্রি গেমস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশীয় খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কান্ট্রি গেমস ২০২৬’। আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত এ ক্রীড়া উৎসব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ শাহানুর আলম।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, সমন্বয় এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কান্ট্রি গেমসের মাধ্যমে দেশের হারিয়ে যেতে বসা দেশীয় খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সুনামগঞ্জের ক্রীড়া-ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে পরিচিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপশ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, রাজনীতিবিদ গোলাম রব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, সিলেট বিকেএসপির উপপরিচালক শাহিবুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাসিম উদ্দিন লালা।

এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক-এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু, প্রথম আলো-এর স্টাফ রিপোর্টার খলিল রহমান, বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মাসুম হেলাল, বাসস-এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, চ্যানেল ২৪ টেলিভিশন-এর স্টাফ রিপোর্টার এ আর জুয়েল, চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি জাকির হোসেন, বৈশাখী টেলিভিশন-এর জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, দৈনিক গণকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার সালমান ফারসীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘কান্ট্রি গেমস ২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর সফর ও দেশীয় ক্রীড়া উৎসবকে ঘিরে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির পাশাপাশি আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় পোস্ট

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

কান্ট্রি গেমস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬