০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

দিরাই প্রেসক্লাব আয়োজিত ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন এবং মেধা বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক সোয়েব হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

​এবার ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ২৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭ জন এবং পৌরসভা ও ৯টি ইউনিয়ন থেকে সাধারণ গ্রেডে ২২ জন উত্তীর্ণ হয়েছে। নীতিমালা অনুযায়ী ৫টি ট্যালেন্টপুল বৃত্তি নির্ধারিত থাকলেও চারজন শিক্ষার্থী সমান ৮৯ নম্বর পাওয়ায় অতিরিক্ত আরও ২ জনসহ মোট ৭ জনকে এ তালিকায় রাখা হয়েছে। ​ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা হলেন- সুশুত দাস (রোল-২৯৮, নম্বর-৯৮), প্রিন্স তালুকদার (রোল-২১৯, নম্বর-৯৪), রাজানগর সপ্রাবি; অর্লিন মেধা পৃথা (রোল-২৮৫, নম্বর-৯১), দিরাই মডেল সপ্রাবি; প্রিন্স তালুকদার রাজানগর সপ্রাবি; সাইয়্যারা আমিন লাবিবা (রোল-৩৩৭, নম্বর-৮৯), শুকুরনগর সপ্রাবি; সৌম্যজিৎ দাস (রোল-১২৩, নম্বর-৮৯), উত্তর নাগেরগাঁও সপ্রাবি; সময়িকা তালুকদার (রোল-১৯৬, নম্বর-৮৯), খাগাউড়া কান্দাপাড়া সপ্রাবি এবং বনশ্রী সরকার (রোল-২৪৪, নম্বর-৮৯), পেরুয়া সপ্রাবি।

​সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দিরাই পৌরসভায় ৫ জন, রফিনগরে ৩ জন এবং ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাই সরমঙ্গল, করিমপুর, জগদল ও তাড়ল ইউনিয়নে ২ জন করে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।ফলাফল প্রকাশ করেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ও কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান তালুকদার, সদস্য এহিয়া আহমদ লিটন,পাবেল হাসান,আয়ুমান মিয়া, রায়হান,আশরাফ উদ্দিন, ফলাফল প্রকাশে প্রেসক্লাব নেতৃবৃন্দ কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

আপডেট সময় : ০৯:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬