আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় এবং বাদ পড়েছেন ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়, ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও অফ স্পিনার নাঈম হাসান।
সাতজন ব্যাটার, একজন স্পিনিং অলরাউন্ডার, দুজন স্পিনার ও চারজন পেসার নিয়ে স্কোয়াড গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ১৬ সদস্য থাকলেও এবার দেশের মাটিতে খেলা হওয়ায় দলে রাখা হয়েছে ১৪ জনকে। প্রয়োজনে আরও খেলোয়াড় যোগ করার সুযোগ হাতে রেখেছে বিসিবি।
শ্রীলঙ্কা সফরেই টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। সেই সিদ্ধান্ত পাল্টে তাকে দায়িত্ব চালিয়ে যেতে রাজী করিয়েছে বিসিবি। গত শনিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ সালের চক্রে অধিনায়কের ভূমিকায় থাকবেন শান্ত।
১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল:
স্টাফ রিপোর্টার 
























