১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় এবং বাদ পড়েছেন ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়, ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও অফ স্পিনার নাঈম হাসান।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বিসিবি।

সাতজন ব্যাটার, একজন স্পিনিং অলরাউন্ডার, দুজন স্পিনার ও চারজন পেসার নিয়ে স্কোয়াড গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ১৬ সদস্য থাকলেও এবার দেশের মাটিতে খেলা হওয়ায় দলে রাখা হয়েছে ১৪ জনকে। প্রয়োজনে আরও খেলোয়াড় যোগ করার সুযোগ হাতে রেখেছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরেই টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। সেই সিদ্ধান্ত পাল্টে তাকে দায়িত্ব চালিয়ে যেতে রাজী করিয়েছে বিসিবি। গত শনিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ সালের চক্রে অধিনায়কের ভূমিকায় থাকবেন শান্ত।

১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।
টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনে বিদায় দেবী দুর্গার

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

আপডেট সময় : ১১:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫