০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিহারে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি ও জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট।

মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষার সবকটিই বলছে, বিজেপি জোট বিধানসভা নির্বাচনে জিততে চলেছে। আরজেডি-কংগ্রেস-বাম ও অন্যদের মহাজোট এবারও ক্ষমতায় আসতে পারবে না।

প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও তাদের প্রথম নির্বাচনে একেবারেই ভালো ফল করবে মনে হচ্ছে না। তারা খুব বেশি হলে একটি আসনে জিততে পারে বলে আভাস পাওয়া গেছে। যদিও ভারতের বিধানসভা নির্বাচনের অতীত অভিজ্ঞতা বলছে, বুথ ফেরত জরিপ বা ‘এক্সিট পোল’ যে পূর্বাভাস দেয় তা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না।

বুথ ফেরত সমীক্ষাগুলি ইঙ্গিত দিয়ে বলছে, বিজেপি জোটের আসন ১৩৫ থেকে ১৬৭-র মধ্যে থাকবে। মহাজোট পেতে পারে ৭০ থেকে সর্বোচ্চ ১০১টি আসন। যদিও অন্য একটি বুথ ফেরত সমীক্ষা বলেছে, মহাজোট ১০০ থেকে ১০৮টি আসন পেতে পারে। আর এনডিএ পেতে পারে ১৩০ থেকে সর্বোচ্চ ১৩৮টি।

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

সুত্রঃ এনডিটিভি, পিটিআই

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ কাণ্ডে পুলিশ এসল্ট মামলায় ৬ আসামী গ্রেপ্তার

ভারতের বিহারে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি ও জেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট।

আপডেট সময় : ১২:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫