জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্ট ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচন ঘোষনা করেছেন। ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর ভিত্তি করে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-কে বড় জয় এনে দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
তাকাইচি জীবনযাত্রার খরচ কমানো ও প্রতিরক্ষা ব্যয়ে বাড়তি সমর্থন চান। যদিও তিনি জনপ্রিয়, তাঁর দল কেলেঙ্কারি ও কম জনসমর্থনের কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। জনগণের প্রধান উদ্বেগ দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে, বিশেষত চালের দাম এখনো বেশি।
তাকাইচি ২০২৬–২৭ বাজেটে বিশাল ব্যয় পরিকল্পনা করেছেন, যা বিরোধীরা দরিদ্রদের ওপর আর্থিক চাপ বাড়াবে বলে মনে করছেন। মূল বিরোধী দলগুলো ‘সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স’ গঠন করে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তরুণ ভোটারদের মধ্যে তার সমর্থন খুবই শক্তিশালী।
স্টাফ রিপোর্টার 













