০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি ;

বিশেষ ক্ষমতা আইনের আসামী ও চলমান অবরোধ কর্মসূচীতে  জানমালের ক্ষতি করার অভিযোগে 

সুনামগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ বিভিন্নস্তরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 মঙ্গলবার (৩১ অক্টোবর)  সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় পুরাতন বাসস্টেশনের জেলা বিএনপির  দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- দলীয় নেতা রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী,  ছাত্রদল নেতা ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

সদর থানার ইনচার্জ  সাংবাদিকদের জানিয়েছেন , নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতা মামলার আসামী।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ  কলিম উদ্দিন মিলন বলেছেন, ‘দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ জন নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।’

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩