০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় কার্যালয় থেকে বিএনপির সভাপতিসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ বিশেষ সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার (২নভেম্বর) সকাল ১১টায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাপ্তি করেন। পরে সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা চলাবস্থায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালেব খানসহ ৯ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

তাঁরা হলেন, জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, ইকবাল হোসেন, আবুল বাশার, সদস্য আল আমিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ জানান, তাঁরা বিক্ষোভ মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও দলীয় কার্যালয়ে বসে নাশকতার পরিকল্পনা করছিল । এ অবস্থায় তাঁদের আটক করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান গণকন্ঠকে বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

দলীয় কার্যালয় থেকে বিএনপির সভাপতিসহ আটক ৯

আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩