১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের পরিবেশ এখনো শতভাগ তৈরি হয়নি–পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,নির্বাচনের হয়তো ৮০/৯০ দিন বাকি আছে। তবে নির্বাচনের পরিবেশ এখনো শতভাগ তৈরি হয়নি সময় মতোই দেশে জনগণের মধ্যে নির্বাচনের আনন্দ,উৎসাহ বইবে।বিরোধী দলের বাকি যেটুকু ক্ষতি করার মনোভাব আছে ভেসে যাবে,জোয়ারের ঠেলায় কচুরিপানার মতো ভেসে যাবে। মানুষ নির্বাচনে যাবে, কারণ মানুষ চায় নির্বাচনের পরে নিদিষ্ট সরকার এবং মানুষ চায় উন্নয়ন,সেটা নির্বাচনের পরেই সিন্ধান্ত হবে।

রবিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশে সর্বশেষ হওয়া ৭টি মেডিকেল কলেজ গুলোর মধ্যে আগে নির্মিত হচ্ছে সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ক্যাম্পাস। তাতে হাওরাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে।

মন্ত্রী বলেন, বিএনপি যে হরতাল, অবরোধ দিচ্ছে এতে খুবি ক্ষতি হচ্ছে দেশের।যারা রাজনীতির নামে বিভিন্ন নেতিবাচক কর্মসূচি চাচ্ছেন তারা নিজের পায়ে কুড়াল মারছেন,জাতির পায়ে কুড়াল মারছেন। অতীতে এ ধরনের প্রচেষ্টা করেছে কিছু হয় নাই। বাংলাদেশের মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে,এ দেশের মানুষ প্রয়োজন হলে লড়াই করে উন্নয়নের সংগ্রাম শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে। বর্তমানে সব কিছুর দাম বাড়ছে,দাম বাড়ার কিছু কারণ রয়েছে। মানুষের আয় বেড়েছে তাই বাজারের চাপ বেড়েছে এতে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

এ সময় মন্ত্রী আরও বলেন,আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।আমাদের পূর্ব পুরুষেরা চিন্তাও করেননি আমরা এমন বিশাল একটা মেডিকেল কলেজ, ৫০০ বেডের হাসপাতাল হবে সুনামগঞ্জে। আমি হাওরের সন্তান আমার প্রচন্ড আবেগ, অনুভূতি হচ্ছে আজকে। আমি খুবি খুবি খুশি আজকে এই স্বপ্ন পূরণ হওয়ায়।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

বাইট/ বুরহান / সজীব /সুনামগঞ্জ

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনে বিদায় দেবী দুর্গার

নির্বাচনের পরিবেশ এখনো শতভাগ তৈরি হয়নি–পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

আপডেট সময় : ০২:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩