
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মুনশী আরফান আলী-ইউসেপ শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত মুনশী আরফান আলী-ইউসেপ শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউটের এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্পেটি এ অঞ্চলের সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠি কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।মন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার হাওর অঞ্চল নিয়ে খুবই আন্তরিক। তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হাওর অঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,হাফিজ আহমেদ মজুমদার এমপি, ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো: আবদুল করিম,ইউসেপ বাংলাদেশর পরিচালনা পরিষদের ভাইস-চেয়ারপারসন জাহিদা ইস্পাহানি, ইউসেপ বাংলাদেশ পরিচালনা পরিষদের সদস্য এবং কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব, পপুলেশন কাউন্সিল খালেদ মামুন চৌধুরী, শ্রম অধিদপ্তরের এনডিসি মহাপরিচালক আব্দুল আশরাফ মাহমুদ, পরিচালক সালাউদ্দীন মাহমুদ,সিলেট জেলা শ্রম দপ্তরের আবু উপপরিচালক হাসনাত, প্রোগ্রাম এন্ড ইনোভেশন পরিচালক ইঞ্জি. মোহা: আবদুল মান্নান,সিনিয়র স্পেশালিস্ট মোঃ আরিফ নূর, উপজেলা চেয়ারম্যান,জকিগঞ্জ,ইউসেপ বাংলাদেশ মো: লোকমান উদ্দিন চৌধুরী, ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ কাইউম মোল্লা, টিম-লিডার-ডিসেন্ট এমপ্লয়মেন্ট মো: নিরুজ্জামান,অফিসার ডিসেন্ট এমপ্লয়মেন্ট দেব জ্যোতি দাশ, প্রোগ্রাম সাপোর্ট এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বী খান, ইউসেপ সিলেট রিজিয়নাল ম্যানেজার মোহাম্মদ কাইউম মোল্লা প্রমূখ। ###
বাইট / সজীব / বুরহান / সুনামগঞ্জ
স্টাফ রিপোর্টার 




















