
নিজস্ব প্রতিবেদন :
কলকাতায় উড়ে গেলো দক্ষিন আফ্রীকা এই ম্যাচের আগে দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবু ম্যাচটা উত্তেজনা ছড়াচ্ছিল, এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের সেরা দুই দলের লড়াইয়ের কারণে। যদিও কলকাতা ইডেন গার্ডেনসে ভারতের দাপটে একপেশে একটা ম্যাচের সাক্ষী হয়েছে দর্শকরা।
ভারতের ৩২৬ রানের জবাবে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
ভারত ম্যাচ জিতেছে ২৪৩ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপ যত এগিয়েছে, ভারতের বোলিং লাইনআপ ততই ধারালো হয়েছে। তবে আজ দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটিং লাইনআপের সামনে ভারতের বোলিং লাইনআপের একটা পরীক্ষা ভাবা হচ্ছিল। যদিও সব বিশ্লেষণ উড়িয়ে দিয়ে আরেকবার নিজেদের সেরা প্রমাণ করেছেন মোহাম্মদ সামি-রবীন্দ্র জাদেজারা।
বাইট / হালিম / সুনামগঞ্জ
স্টাফ রিপোর্টার 
























