
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ কর্মসূচীর প্রথমদিনে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সুনামগঞ্জ ও দিরাই রাস্তার মদনপুর এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে । এ সময় তারা ট্রাক,লেগুনা,সিএনজিসহ অট্রোরিকসাগুলোতে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল, এড.জিয়াউর রহিম শাহিন,দিলু মিয়া, জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও জেলা ছাএদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,’এই অবৈধ হাসিনার সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল ও মতের মানুষের গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতাকে হরণ করেছে। জনগণের ন্যায্য দাবী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সুনামগঞ্জ জেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতকর্মীদের পুলিশ অন্যায়ভাবে আটক করে জেলে প্রেরণ করেছে বলে দাবি তার।
বাইট / বুরহান / সজীব / সুনামগঞ্জ
স্টাফ রিপোর্টার 




















