
নিজস্ব প্রতিবেদক ;
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন আগামীকাল রবিবার( ১২ নভেম্বর) সকালে স্থানীয় উকিল পাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিক্ষকদের এই সংগঠনের নিবার্চন নিয়ে শিক্ষক নেতাদের মধ্যে তৎপরতার পাশাপাশি শিক্ষকদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। ইতি মধ্যেই নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটারদের কাছে নিজের জন্য ভোট চেয়েছেন যার যার মতো করে চালিয়েছন প্রচারণা।
আগামিকালকের শিক্ষক সমিতির এই নির্বাচনে
অংশগ্রহণ করবেন সদর উপজেলার ১৯ টি স্কুলের ২৩১ জন ভোটার আর প্রতিদ্বন্দ্বিতা করছেন
৮ জন প্রার্থী।তার মধ্যে সভাপতি পদে শফিকুল ইসলাম, রুহুল আমিন ও আব্দুস শাহিদ সহ মোট তিন জন,সাধারণ সম্পাদক পদে শামসুল আলম রাসেল ও মোঃ শাহজাহান মিয়া সহ মোট দুই জন এবং সাংগঠনিক পদে .মোঃ শাহজালাল, উস্তার আলী ও বুরহান উদ্দিন
সহ মোট তিন জন।
উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচন নির্বাচন করছেন লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জ’র সহকারী শিক্ষক, সাবেক ছাত্রনেতা শাহজালাল সুমন।
তিনি জানিয়েছেন, শিক্ষকদের অধিকার আদায় এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনকে বেগবান করার জন্য এই নির্বাচন শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন।
নির্বাচনে সদর উপজেলার সকল শিক্ষকদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট দিয়ে সমর্থন করার আহব্বান জানিয়ে বলেছেন, ‘নির্বাচনের সবধরনের প্রস্তুতি শেষ কাল হবে নির্বাচন’ ।
শিক্ষকদের এই নির্বাচনে নির্বাচন কমিশন প্রধান হিসেবে ফররুখ আহমদ তালুকদার ও কমিশনার হিসেবে আকবর হোসেন দায়িত্বপালন করবেন।
বাইট/দ্বিপাল/সুনামগঞ্জ/২০২৩
স্টাফ রিপোর্টার 













