০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল-অবরোধের প্রতিবাদে সুনামগঞ্জে সৈনিকলীগের শান্তি মিছিল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি-জামায়াতের দেশব্যাপী হরতাল,অবরোধ,সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ষোলঘর এলাকা থেকে একটি শান্তি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এক পথসভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি বিপ্লব তালুকদার,অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তাক আহমদ চৌধুরী,সহ সভাপতি শেখ আক্তার হোসেন খোকন,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো. হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া সাগর,সাংগঠনিক সম্পাদক সি এম মিলন,প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল করিম, সুনামগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক আব্দুল মতিন,সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে নিয়ে আন্দোলনের নামে বাসে অগ্নিসংযোগ করে ড্রাইভার,হেলফারকে জীবন্ত পুড়ে মারার মতো ধ্বংসাত্মক আন্দোলন করছে। তারা দেশে বর্তমান সরকারের মেগা প্রকল্প এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত পদ্মা সেতু নির্মাণ,কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল মেট্রোরেলের উদ্বোধনসহ অসংখ্য উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে অবরোধের নামে যে উস্কানীমূলক কথাবার্তা ও নাশকতা শুরু করেছে তা কোনদিন গনতন্ত্রের ভাষা হতে পারে না। বক্তারা আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সৈনিকরা রাজপথে থাকবে। জনগনের জানমালের ক্ষতি করে যারা ক্ষমতায় যাওয়ার জন্য অপচেষ্টা করছেন সেই স্বপ্ন তাদের কোনদিন সফল হবে না। তাই ধ্বংসাত্মক আন্দোলন বাদ দিয়ে সামনে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মতামতের গুরুত্ব দিন।

বাইট/সুনাম/সুনামগঞ্জ/২০২৩

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

হরতাল-অবরোধের প্রতিবাদে সুনামগঞ্জে সৈনিকলীগের শান্তি মিছিল

আপডেট সময় : ০২:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩