
নিজস্ব প্রতিবেদক ;
শিক্ষক সমিতি’সুনামগঞ্জ সদর উপজেলার
কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক পদে শফিকুল ইসলাম,শামসুল আলম রাসেল, মো: শাহজালাল সুমন নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনের মাধ্যমে রবিবার( ১২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত অুষ্ঠিত নির্বাচনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন সদরের ১৯ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষকদের এই নির্বাচনে সকাল থেকেই স্থানীয় উকিল পাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের সামনে শিক্ষকরা উপস্থিত হন নির্বাচনে ২৩২ জন ভোটারের মধ্যে ২২৬ জন ভোটার ভোট প্রদান করেছেন।
শিক্ষক সমিতির এই নির্বাচনে ৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী।
তার মধ্যে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক পদে ,সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম রাসেল ও সাংগঠনিক পদে লবজান চৌধুরী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো:শাহজালাল সুমন। সভাপতি পদে শফিকুল ইসলাম ১২৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন পেয়েছেন ৭৯ টি এবং আব্দুস শাহিদ পেয়েছেন ২২টি। সাধারণ সম্পাদক পদে শামসুল আলম রাসেল ১৪৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী
মোঃ শাহজাহান মিয়া পেয়েছেন ৮৩টি ভোট। সাংগঠনিক পদে .মোঃ শাহজালাল ৮২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ,মো: বুরহান উদ্দিন পেয়েছেন ৭২ টি ও
উস্তার আলী পেয়েছেন ৬৮ টি ভোট।
বাইট/সুনামগঞ্জ/২০২৩
স্টাফ রিপোর্টার 




















