নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নির্বাচনের পর বুঝা যাবে বলে মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সংসদে নির্বাচনে ভোটার প্রাপ্তির সংখ্যার উপর নির্ভর করবে কে সরকার গঠন করবে আর কে বিরোধী দল হবে ।
তফসিল ঘোষণা করা হয়েছে যথা সময়েই নির্বাচন হবে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমএ মান্নান এমপি বলেন,’চিঠি বিভিন্ন জায়গা থেকে আসবেই কিন্তু নির্বাচন আইনসম্মত সময়ে অবশ্যই হবে।চিঠির বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিবেন।
বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় স্বস্থি বোধ করেনা তাই তারা নির্বাচনে আসতে চায়না,তফসিল প্রত্যাখান তাদের স্বাভাবিক বিষয়।তারা অন্য পথে ক্ষমতায় আসতে চায়’।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাগলা বাজারে আনন্দ মিছিলে শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আওয়ামিলীগের দলীয় মনোনয়নের বিষয়ে বলেন ‘ আমি এখনো সুস্থ কাজ করছি, আশা করি দল আমাকে মনোনয়ন দিবে,আমি নির্বাচন করবো ‘। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আগে কোনো সমঝোতা হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ‘ আমি আওয়ামিলীগের সামান্য একজন কর্মী,দলের রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যরা দিবেন।আমি কেবল কাজ চাই, কাজ করতে ভালবাসি’।
আনন্দ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু,সাধারণ সম্পাদক হাসনাত হোসেন,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার ,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুর হক প্রমুখ।
বাইট/দ্বিপাল/সজীব/সুনাম-২০২৩
স্টাফ রিপোর্টার 




















