০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রাপ্ত সুনামগঞ্জের শিশু শিল্পী ফারজিনা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রাপ্ত শিশু শিল্পী মোছাঃ ফারজিনা আক্তার। গতকাল বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক, সুনামগঞ্জ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সাথে ফারজিনা আক্তার তাঁর পরিবারসহ সাক্ষাৎ করেন।

এ সময় লেখা পড়ার খরচ বাবদ নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ফারজিনার পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ফারজিনার বাবা জেলা প্রশাসকের কাছে জানান, অভাব অনটনের কারণে নিজের বসতভিটা বিক্রি করে বর্তমানে অন্যত্র বসবাস করছেন। ফারজিনার বাবার চাহিদার প্রেক্ষিতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত এই শিশু শিল্পীর পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জমি ও ঘরের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং ফারজিনার লেখাপড়া বাবদ তাঁর হাতে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় তিনি তার পরিবারকে মিষ্টিমুখ করান। ফারজিনার বাবা মোঃ সায়েম বলেন, মেয়ের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যেতে পেরেছি। প্রথমে এই পুরস্কারের মর্ম বুঝিনি। এখন আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন বড় হয়েছে। তাকে অনেক লেখাপড়া করাতে চাই। এসময় ফারজিনার বাবা জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাইট/দ্বিপাল/সজীব/সুনাম-২০২৩

টেগ :
জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রাপ্ত সুনামগঞ্জের শিশু শিল্পী ফারজিনা

আপডেট সময় : ০৩:৩০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩