দ্বিপাল ভট্টাচার্য্য :

ছবি : সংগ্রহীত
বাংলাদেশর জাতীয় সংসদের ৩০০ টি আসনের মধ্যে সুনামগঞ্জ জেলায় সংসদীয় আসন ৫ টি।
সুনামগঞ্জ বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট বিভাগের হাওড় বেষ্টিত একটি জেলা উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে সিলেট জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা। হাওড় বিলে বিষ্টিত সুনামগঞ্জ ১৮৭৭ খ্রিস্টাব্দে মহকুমার সৃষ্টি হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে ১৯৮৪ সালে সুনামগঞ্জ মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। পৌরসভা গঠিত হয় ১৯৬০ সালে।
আসন্ন জাতীয় সংসদের দ্বাদশ সংসদকে কেন্দ্র করে অন্যান্য জেলার মতোই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এখানে বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন ব্যস্ত সংশ্লিষ্ট প্রশাসনও। এই সুযোগে এক নজরে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের তথ্য জেনে নেয়া যাক।
১২টি উপজেলা, ১২টি থানা,৪
পৌরসভা আর ৮৮ টি
ইউনিয়ন নিয়ে চলে রাজনৈতিক প্রশাসনিক কার্যক্রম জেলায় গ্রামের সংখ্যা ২৮৮৭টি। জাতীয় সংসদের ২২৪,২২৫,২২৬,২২৭ ও ২২৮ নং আসন সহ মোট
৫টি সংসদীয় আসন নিয়ে এই জেলা গঠিত হয় ।
৩৭৪৭.১৮ বর্গ কিলোমিটারে আয়তনের এই জেলায় বসবাস করেন ২৬৯৫৪৯৫ জন মানুষ( আদমশুমারী ২০২২) যার মধ্যে পুরুষ ১৩২২৫৯০ জন ও মহিলা ১৩৭১৫১৭ জন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে
এখানকার মোট ভোটার : ১৯২৮৬৯১ জন যেখানে
পুরুষ ভোটার ৯৮০১২৬ ও মহিলা ভোটার: ৯৪৮৫৫২
তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জেলা নির্বাচন অফিসের খসড়া ভোট কেন্দ্রের তালিকা অনুযায়ী
মোট ভোট কেন্দ্র ৭০৩ আর
মোট ভোট কক্ষ রয়েছে ৪০৭৪ টি
যার মধ্যে
পুরুষদের জন্য নির্ধারিত ভোট কক্ষ ১৯৮২ টি এবং
মহিলাদের জন্য ভোট কক্ষ রাখা হয়েছে ২০৯২ টি
অস্থায়ী ভোট কক্ষ হিসবে রয়েছে আরো ১৭৫ টি।
আসন ভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়,
জাতীয় সংসদীয় আসন-২২৪-সুনামগঞ্জ-১( ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলা)
মোট ভোটার সংখ্যা ৪৮০৬১৪ জন।যার মধ্যে
পুরুষ ২৪৬২১১ ও মহিলা ২৩৪৩৯৭ এবং
তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
এই আসনটিতে
মোট ভোট কেন্দ্র ১৬৯ টি যেখানে মোট ভোট কক্ষ ১০১১ টি
পুরুষদের জন্য ভোট কক্ষ ৫০৪ আর
মহিলাদের জন্য নির্ধারিত ভোট কক্ষ ৫০৭।
অস্থায়ী ভোট কক্ষ রাখা হয়েছে ৫৮ টি।
সুনামগঞ্জের প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে সম্বৃদ্ধ এই আসনটির বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন( আওয়ামী লীগ)।
অতীতের নির্বাচনী ফলাফলে জয়ী সাংসদরা হলেন,
১৯৮৬ : প্রসূন কান্তি রায় ( বরুণ রায়),১৯৮৮( মধ্যবর্তী নির্বাচন) : বদরুদ্দোজা আহমেদ সুজন(জাতীয় পার্টি),১৯৯১: নজির হোসেন ( সিপিবি),
১৯৯৬( ফেব্রুয়ারী): নজির হোসেন ( বিএনপি),
১৯৯৬( জুন): সৈয়দ রফিকুল হক( আওয়ামী লীগ),
২০০১: নজির হোসেন ( বিএনপি),
২০০৮: মোয়াজ্জেম হোসেন রতন( আওয়ামী লীগ),
২০১৪:মোয়াজ্জেম হোসেন রতন( আওয়ামী লীগ)।
জাতীয় সংসদীয় আসন-২২৫-সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা),
মোট ভোটার সংখ্যা: ২৮৪৬৭২ জন
পুরুষ : ১৪৩২৫৮
মহিলা: ১৪১৪১৪
তৃতীয় লিঙ্গ : ০
মোট ভোট কেন্দ্র : ১১৪
মোট ভোট কক্ষ :৬৩০
পুরুষ ভোট কক্ষ :৩০৮
মহিলা ভোট কক্ষ: ৩২২
অস্থায়ী ভোট কক্ষ : ২৮
বর্তমান সংসদ সদস্য : জয়া সেনগুপ্ত ( আওয়ামী লীগ)
অতীতের নির্বাচনী ফলাফলে জয়ী সাংসদ;
১৯৮৬: সুরঞ্জিত সেনগুপ্ত ( গণতন্ত্রী পার্টি),
১৯৮৮: গোলাম জিলানী চৌধুরী
১৯৯১: সুরঞ্জিত সেনগুপ্ত ( গণতন্ত্রী পার্টি),
১৯৯৬( ফেব্রুয়ারী) : মিফতা উদ্দিন চৌধুরী রুমী( বিএনপি),
১৯৯৬( জুন): নাসির উদ্দিন চৌধুরী ( জাতীয় পার্টি- এরশাদ),
২০০১: সুরঞ্জিত সেনগুপ্ত ( আওয়ামী লীগ),
২০০৮:সুরঞ্জিত সেনগুপ্ত ( আওয়ামী লীগ),
২০১৪:সুরঞ্জিত সেনগুপ্ত ( আওয়ামী লীগ),
২০১৭( উপনির্বাচন) : জয়া সেনগুপ্ত ( আওয়ামী লীগ)।
জাতীয় সংসদীয় আসন-২২৬-সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর -শান্তিগঞ্জ)
মোট ভোটার সংখ্যা: ৩৩১০০৩ জন
পুরুষ : ১৬৭২৩৪
মহিলা: ১৬৩৭৬৫
তৃতীয় লিঙ্গ : ৪
মোট ভোট কেন্দ্র : ১৪৫
মোট ভোট কক্ষ :৬৫৪
পুরুষ ভোট কক্ষ :৩১২
মহিলা ভোট কক্ষ: ৩৪২
অস্থায়ী ভোট কক্ষ : ৩
বর্তমান সংসদ সদস্য : এম. এ. মান্নান( আওয়ামী লীগ),
অতীতের নির্বাচনী ফলাফলে জয়ী সাংসদ;
১৯৮৬: হুমায়ুন রশীদ চৌধুরী ( আওয়ামী লীগ)
১৯৮৭( উপনির্বাচন) : ফারুক রশিদ চৌধুরী ( সিপিবি)
১৯৮৮: ফারুক রশিদ চৌধুরী( জাতীয় পার্টি – এরশাদ),
১৯৯১: আব্দুস সামাদ আজাদ( আওয়ামী লীগ)
১৯৯৬( ফেব্রুয়ারী): গুলজার আহমদ( বিএনপি)
১৯৯৬( জুন): আব্দুস সামাদ আজাদ( আওয়ামী লীগ)
২০০১:আব্দুস সামাদ আজাদ( আওয়ামী লীগ)
২০০৫( উপনির্বাচন) : শাহীনুর পাশা চৌধুরী ( জমিয়তে উলামায়ে ইসলাম)
২০০৮: এম. এ. মান্নান( আওয়ামী লীগ),
২০১৪:এম. এ. মান্নান( আওয়ামী লীগ)।
জাতীয় সংসদীয় আসন-২২৭ -সুনামগঞ্জ-৪( বিশ্বম্ভপুর -সুনামগঞ্জ সদর)
মোট ভোটার সংখ্যা: ৩৪৪৪২৯ জন
পুরুষ : ১৭৪৭৯৩
মহিলা: ১৬৯৬৩৪
তৃতীয় লিঙ্গ : ২
মোট ভোট কেন্দ্র : ১১২
মোট ভোট কক্ষ :৭৪৫
পুরুষ ভোট কক্ষ :৩৩৫
মহিলা ভোট কক্ষ: ৪১০
অস্থায়ী ভোট কক্ষ : ০
বর্তমান সংসদ সদস্য : পীর ফজলুর রহমান
( জাতীয় পার্টি- এরশাদ)
অতীতের নির্বাচনী ফলাফলে জয়ী সাংসদ;
১৯৮৬: ইকবাল হোসাইন চৌধুরী ( স্বতন্ত্র)
১৯৮৮:ইকবাল হোসাইন চৌধুরী ( স্বতন্ত্র)
১৯৯১: আবদুস জহুর মিয়া ( আওয়ামী লীগ)
১৯৯৬( ফেব্রুয়ারী) : ফজলুল হক আসপিয়া( বিএনপি)
১৯৯৬( জুন): ফজলুল হক আসপিয়া( বিএনপি)
২০০১:ফজলুল হক আসপিয়া( বিএনপি)
২০০৮: বেগম মমতাজ ইকবাল ( জাতীয় পার্টি -এরশাদ)
২০০৯( উপনির্বাচন) : মোঃ মতিউর রহমান ( আওয়ামী লীগ)
২০১৪: পীর ফজলুর রহমান ( জাতীয় পার্টি- এরশাদ)
জাতীয় সংসদীয় আসন-২২৮ -সুনামগঞ্জ-৫( দোয়ারা বাজার -ছাতক)
মোট ভোটার সংখ্যা: ৪৮৭৯৭৩ জন
পুরুষ : ২৪৮৬৩০
মহিলা: ২৩৯৩৪২
তৃতীয় লিঙ্গ : ১
মোট ভোট কেন্দ্র : ১৬৩
মোট ভোট কক্ষ :১০৩৪
পুরুষ ভোট কক্ষ :৫২৩
মহিলা ভোট কক্ষ: ৫১১
অস্থায়ী ভোট কক্ষ : ৮৬
বর্তমান সংসদ সদস্য : মুহিবুর রহমান মানিক( আওয়ামী লীগ)
অতীতের নির্বাচনী ফলাফলে জয়ী সাংসদ;
১৯৮৬: আবুল হাসনাত মোঃ আব্দুল হাই ( জাতীয় পার্টি),
১৯৮৮: কলিম উদ্দিন মিলন ( জাসদ)
১৯৯১: আবদুল মজিদ( জাতীয় পার্টি – এরশাদ)
১৯৯৬(ফেব্রুয়ারী) : কলিম উদ্দিন আহমেদ মিলন( স্বতন্ত্র)
১৯৯৬(জুন) : মুহিবুর রহমান মানিক( আওয়ামী লীগ),
২০০১: কলিম উদ্দিন আহমেদ মিলন( বিএনপি)
২০০৮: মুহিবুর রহমান মানিক( আওয়ামী লীগ)
২০১৪: মুহিবুর রহমান মানিক( আওয়ামী লীগ)।
ভোটার সংখ্যা সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে নেয়া হয়েছে এই ক্ষেত্রে সুনামগঞ্জ জেলার সরকারি ওয়েবসাইটের হিসাবের সাথে তারতম্য রয়েছে। ভোটার কেন্দ্র ও কক্ষের সংখ্যা জেলা নির্বাচন অফিসের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া তালিকা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে।
বাইট/দ্বিপাল/সজীব/সুনাম-২০২৩
স্টাফ রিপোর্টার 















