নিজস্ব প্রতিবেদক :

জামালগঞ্জের অভিযুক্ত প্রতারক চক্রের হাত
ক্রয়কৃত ট্রাক উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ছিনিয়ে নেয়ার অভিযোগে এবং ক্রয়কৃত মালবাহী ট্রাক উদ্ধার ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবিতে
রবিবার( ২৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ শহিদ জগৎজ্যোতি পাঠাগারে এই সংবাদ সম্মেলন করেন ক্রয়সূত্রে ট্রাকটির মালিক মোঃ আসাদুর রহমান। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন ভীমখালী ইউনিয়নের ছেলাই গ্রামের আঃ বাতেন’র ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আসাদুর রহমান বলেন, ‘ মালেশিয়া প্রবাসী আমার বড় ভাই আতিকুর রহমান দেশে ছুটিতে এসে তাঁর কষ্টে অর্জিত অর্থে গত বছরের ২৬ সেপ্টেম্বর ১০০ টাকা মূল্যের তিনটি নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে সাক্ষী গণের উপস্থিতি ও স্বাক্ষর নিয়ে একেই গ্রামের মুক্তার আলীর ছেলে মোঃ রিয়াদ হাসান( সানু)’র নিকট থেকে মালবাহী একটি ট্রাক নগদ ৯ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন ‘। ট্রাকটির নম্বর মেট্রো-ঢ ১৪-৬৬৬১, মডেল TATA2016, চেচিচ নং MAT45042G8R24112. গত বছরের ৫ নভেম্বর জামালগঞ্জ মসজিদ মার্কেটে ক্রয়ের স্বাক্ষীদের উপস্থিতিতে রশিদপত্র ১ জন গ্রহিতা(ক্রেতা) ও ১ দাতা( বিক্রেতা) মাধ্যমের ট্রাক ক্রয়ের কার্য সম্পাদন করা হয়। তবে তৎকালীন সময়ের ট্রাকটির মালিক রিয়াদ হাসান উল্লেখ করেছিলেন ট্রাকের মূল কাগজ কোম্পানিতে থাকায় পরবর্তীতে ক্রয়সূত্রে মালিক আসাদুর রহমানের কাছে হস্তান্তর করবেন। কিন্তু দিচ্ছি-দেব করেও মূল কাগজ হস্তান্তর করেন নি মোঃ রিয়াদ হাসান।
সংবাদ সম্মেলনে আসাদুর রহমান উল্লেখ করেন, একেই গ্রামের বাসিন্দা হওয়াও মূল কাগজ ছাড়াই বিশ্বাস করে ট্রাকটি ক্রয় করেন তাঁর ভাই আতিকুর রহমান এবং ৫ নভেম্বর ২০২২ সালে তিনি মালেশিয়ায় ফিরে যান। তবে ট্রাক টি ক্রয় করার পর থেকে চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত তাদের( আসাদুর রহমানের পরিবারের) নিকটই ছিল। কিন্তু গত ১ আগস্ট হঠাৎ করে রিয়াদ হাসান এবং একেই গ্রামের মিরাশ আলীর দুই পুত্র নিজাম নূর ও মিজানুর কয়েকজন পুলিশ নিয়ে এসে আসাদুর রহমানের নিকট থেকে ক্রয়কৃত ট্রাকটি জোরপূর্বক জব্দ করে।

সাইদুর রহমান বলেন,’ পরে আমরা জানতে পারি গাড়ির মূল কাগজ বিক্রেতা রিয়াদের নিকট থাকায় পুলিশের সহায়তায় ট্রাকটি রিয়াদের বাড়িতে রাখা হয়।এই ঘটনায় মোঃ রিয়াদ হাসান ও নিজাম নূরের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ নিয়ে থানা পুলিশ অভিযোগ টি গ্রহণ করেনি। নিরুপায় হয়ে ২১ আগস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামালগঞ্জ, সুনামগঞ্জ জুনে একটি মামলা দায়ের করি যার নম্বর- সি. আর- ২০৩/২৩ জামাগঞ্জ। কিন্তু আমাদের অর্থে ক্রয় করা ট্রাকটি আমরা ফিরত পাইনি বরং ট্রাকটি এখনো রিয়াদ হাসানের হেফাজতেই রয়েছে”।
ভুক্তভোগী আসাদুর দাবি করেন, যথাযথ তদন্তের মাধ্যমে রিয়াদ হাসান, নিজাম নূর, মিজানুর গংদের কবল হইতে ট্রাকটি উদ্ধার করে পুলিশ প্রশাসন সহ আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে আরো ঘটনার সত্যতা নিশ্চিত করে বক্তব্য রাখেন ছেলাইয়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান,দিলোয়ার হোসেন,রাসেল মিয়া,কবির মিয়া, ওয়াকিব মিয়া প্রমুখ।
বাইট/দ্বিপাল/সুনাম-২০২৩
স্টাফ রিপোর্টার 















