বাইট ডেস্ক :

ছবি: সংগৃহিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন(৩০ নভেম্বর) পর্যন্ত সুনামগঞ্জ ৫ টি সংসদীয় আসন নির্বাচন করার লক্ষে সর্বমোট ৪১ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৪৬ জন প্রার্থী তার মধ্যে ৫ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন নি। গতকাল ৪ টা পর্যন্ত যেসকল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং যারা দেন নি আসনভিত্তিক তাঁদের নামের তালিকা দেয়া হলো ;
জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা ২২৪নং সুনামগঞ্জ-১( তাহিরপুর জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে
মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৯ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃণমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (আ.লীগ) ও মোঃ সেলিম আহমদ (আ.লীগ)।
জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা ২২৫ নং সুনামগঞ্জ-২( দিরাই-শাল্লা)
আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ, গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী মিহির রঞ্জন দাস,স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (আ.লীগ), যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. মো. শামসুল হক চৌধুরী (আ.লীগ), ও স্বতন্ত্র প্রার্থী ঋতেষ রঞ্জন দেব।
জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা ২২৬ নং-সুনামগঞ্জ-৩( জগন্নাথপুর- শান্তিগঞ্জ)
আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির তৌফিক আলী, তালুকদার মো. মকবুল হেসেন (বিদ্রোহী জাপা) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ।
জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা-২২৭নং- সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর – বিশ্বম্ভপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৮ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান , জাসদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের মো. রুহুল ইসলাম,
পিপলস্ পার্টির মোহাম্মদ দেলোয়ার, বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল ফজল মো. মাসউদ এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন (আ.লীগ) ও মোবারক হোসেন (আ.লীগ)।
জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা২২৮ নং- সুনামগঞ্জ-৫( ছাতক- দোয়ারাবাজার)
আসনে মনোয়ন জমা দিয়েছেন মোট ১২ জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির প্রার্থী নাজমুল আহমদ হিমেল, বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী, সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস্ পার্টির আজিজুল হক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. সাচ্চু বিশ্বাস, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল, মনির উদ্দিন (জাপা বিদ্রোহী) এবং স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী (আ.লীগ) ।
এদিকে মনোনয়নপত্র ক্রয় করেও শেষ পর্যন্ত যে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন নি তারা হলেন, সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত
সাবেক সচিব বিনয় ভূষন তালুকদার,
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মতিউর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির আবু লেইস, রুহুল আমিন, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির বদরুল আলম।
মনোনয়নপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, জেলার ৫টি আসনে ৪৬ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এর মধ্যে ৩০ নভেম্বর শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৪১ জন প্রার্থী। মনোনয়নপত্র যাছাই-বাচাই করে পরবর্তীতে প্রার্থী চূড়ান্ত করা হবে।
অন্যদিকে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে । যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩
স্টাফ রিপোর্টার 
















