০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক;

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে  সুনামগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর)  সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি: বাইট

অনুষ্ঠানের শুরুর আগে অতিথিরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সভাপতি নূরুর রব চৌধুরী’র সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী৷ বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মোহাম্মদ রেজাউল করিম,  অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম খান,দুদক সিলেটের সহকারী পরিচালক মো: ইকরাম হোসেন।অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন ‘ সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ  করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  আমরা সকলে সচেতন ও সোচ্চার  থাকলে দুর্নীতিবাজরা সমাজ থেকে পালিয়ে যাবে এমনকি দুর্নীতি করার সাহসটুকুও পাবে না।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:৪২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩