০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসল্যান্ডে ভূমিকম্পের পর আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ

বাইট ডেস্ক;

আইসল্যান্ডে কয়েক সপ্তাহ  হালকা ওমাঝারি ভূমিকম্পের পর এখন রাজধানী রিকজাভিকের কাছে রিকজানিস উপদ্বীপে সোমবার ( ১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে একটি আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণ। সূত্র: বিবিসি, এএফপি 

ছবি; সংগৃহিত

এর কেন্দ্রস্থলের নাম ব্লু ল্যাগুন, যেটির অবস্থান রিকজানিসের মৎসজীবীদের শহর গ্রিন্ডভিকের কাছেই। দুর্যোগ শুরু হওয়ার অনেক আগেই অবশ্য শহর থেকে প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকসডটির জানিয়েছেন, এই দুর্যোগ থেকে সাধারণ লোকজনকে রক্ষা করতে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেসবের জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে সরকারের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে অগ্ন্যুৎপাতের বিভিন্ন ছবি ও ভিডিও। আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, অগ্ন্যুৎপাত ও লাভার উদ্গীরণ শুরু হওয়ার আগে অন্তত এক ঘণ্টা ভূমিকম্প হয়েছে।

কেন্দ্রস্থল পরিদর্শন করতে আবহাওয়া দপ্তরের অনুরোধে একটি হেলিকপ্টার পাঠিয়েছিল আইসল্যান্ডের কোস্টগার্ড। আরোহীরা পরিদর্শন শেষে জানান, ব্লু ল্যাগুন এলাকার কাছে ৩ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফাটল থেকে লাভার উদ্গীরণ ঘটছে এবং প্রতি সেকেন্ডে ১০০ থেকে ২০০ কিউবিক মিটার লাভা বের হচ্ছে ফাটল থেকে।

আইসল্যান্ডিক মেটিওরোলজিক্যাল অফিস-আইএমও জানিয়েছে, গত নভেম্বরেই রিকজানিস উপদ্বীপে অগ্ন্যুৎপাতের ব্যাপক ঝুঁকি রয়েছে এটা  বলা হয়েছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিন্ডাভিকে বসবাসকারী কয়েক হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। জারি রয়েছে জরুরি অবস্থা।

আইসল্যান্ডের ব্লু লেগুন, গ্রিন্ডাভিকের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, বিলাসবহুল সব হোটেল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ও পানির প্রধান সরবরাহকারী স্থান জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট  বন্ধ রাখা হয়েছে।

বাইট/দ্বিপাল/সুনাম-২৩ইং

টেগ :
জনপ্রিয় পোস্ট

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

আইসল্যান্ডে ভূমিকম্পের পর আগ্নেয়গিরি থেকে লাভার উদগীরণ

আপডেট সময় : ০৯:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩